June 22, 2026

গঠনতন্ত্র অনুযায়ী আ’লীগের ধর্মবিষয়ক উপকমিটি হওয়া উচিত

aw

সকল ধর্মের অধিকার নিশ্চিত ও ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার জন্য আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটি হওয়া উচিত। এ উপকমিটিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক বিনির্মাণে অকুত সৈনিক এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের প্রতি আস্থা ও শ্রদ্ধাশীল যোগ্য, মেধাবী ও রাজনৈতিক অভিজ্ঞা সম্পূর্ন ব্যক্তিদ্বয়ের সমন্বয়ে গঠিত উপকমিটির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর তোপখানা রোডস্থ এক রেস্টুরেন্টে দেশ বরেণ্য আলেম-ওলামা সমাজ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একান্ত বৈঠকে এমন মন্তব্য করেন আলেম সমাজ।

বৈঠকে একান্ত আলাপকালে জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী আলেম ওলামা সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চারপাশে কতিপয় মানুষ আলেম-ওলামার নামে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা সরকারের উন্নয়নের বিরুদ্ধে যেসকল মিথ্যাাচার করা হচ্ছে তা প্রতিহত করতে আমাদেও এই আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিঁনি আরও বলেন, খুব শীঘ্রই আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী ধর্মবিষয়ক উপকমিটি গঠন করা হবে। আমাদের বিশ্বাস, আওয়ামী লীগের উপকমিটিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক বিনির্মাণে অকুত সৈনিক এবং দলের প্রতি শ্রদ্ধাশীল যোগ্য, মেধাবী ও রাজনৈতিক অভিজ্ঞা সম্পূর্ন ব্যক্তিদ্বয়ের মিলন মেলা হবে।

বৈঠকে আওয়ামী ওলামা লীগের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন জুয়েল উপস্থিত আলেমদের বলেন, আমরা সকল ধর্মীয় সম্প্রীতি অটুটু রেখে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিথ্যার বিরুদ্ধে সত্য তথ্য-উপাত্ত প্রচার করে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আর সে ব্যাপারে আওয়ামী লীগ তার ধর্ম বিষয়ক উপকমিটি গঠন করে আমাদের যথাযথ মুল্যায়নের মাধ্যমে দায়িত্ব অর্পন করবে বলে আশাবাদী।

উক্ত বৈঠকে আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদকীয় উপকমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবদুল্লাহ প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস ও আস্থা রয়েছে। তাঁর নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের মহাসড়কে অগ্রযাত্রা সহায়ক ভূমিকা পালনে যথাযথ দায়িত্ব পালন করবে।

আওয়ামী ওলামা লীগের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন জুয়েলের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাওলানা তাজুল ইসলাম, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা মুখলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *