June 22, 2026

৭ মার্চের সমাবেশে সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির মিছিল

DSC_0152

আতাউর রহমান জনি: ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে যোগ দিয়েছে সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহ্যবাহী ভাষন বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশ ও জাতির কাছে আমরা গর্বিত। খন্দকার এনায়েত উল্লাহ সহ সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

দুপুর দেড়টার দিকে মালিক সমিতির সভাপতি মোঃ কালাম, সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সায়েদাবাদ বাস টার্মিনাল শ্রমিক কমিটির সভাপতি মোহাম্মদ আলী সুভা ও সাধারণ সম্পাদক সেলিমসহ প্রায় শতাধিক নেতাকর্মী সমাবেশে যোগদান করেন।

এসময় তারা ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্লোগান দিতে থাকেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পক্ষে জয়গানের সাথে তারা সমাবেশে একাত্মতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। কালজয়ী ভাষণে বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিনের অগ্নিঝরা ভাষণে জাতির উদ্দেশে তিনি বলেছিলেন, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ্।’ বঙ্গবন্ধুর এই আহ্বান বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে সারা দেশে। স্বাধীনতার স্বপ্নে জেগে ওঠে পুরো জাতি। ক্ষেত্র প্রস্তুত হয় স্বাধীনতা সংগ্রামের।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *