June 22, 2026

৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদ এর নেতৃত্বে স্লোগানে স্লোগানে সমাবেশে যোগদান

DSC_0210

আতাউর রহমান জনি: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে যোগ দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ গোন্ডারিয়া থানা আওয়ামী লীগের ৪০ নং ওয়ার্ডের নেতাকর্মীরা।

দুপুর দেড়টার দিকে ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদ উল্লাহ্ আসাদ ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন লালার নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী স্লোগান দিতে দিতে সমাবেশে যোগদান করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। কালজয়ী ভাষণে বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিনের অগ্নিঝরা ভাষণে জাতির উদ্দেশে তিনি বলেছিলেন, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ্।’ বঙ্গবন্ধুর এই আহ্বান বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে সারা দেশে। স্বাধীনতার স্বপ্নে জেগে ওঠে পুরো জাতি। ক্ষেত্র প্রস্তুত হয় স্বাধীনতা সংগ্রামের।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *