April 18, 2026

শৃঙ্খলা ভঙ্গ করায় চুক্তি বাতিল রাজার

555121

শৃঙ্খলা ভঙ্গ করায় সিকান্দার রাজার কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইংল্যান্ডে এনওসি না নিয়ে খেলতে গেছেন রাজা। পরে আবেদন করলেও বোর্ড তা বাতিল করে দেয়।

কানাডার গ্লোবাল টি ২০ লিগের চুক্তিটিও বাতিল করা হয়। চুক্তি বাতিলে অবশ্য মারকুটে খেলোয়াড় হিসেবে পরিচিত এই ব্যাটসম্যানের ফর্ম বিবেচনায় নেয়নি বোর্ড।

তারা জানায়, ‘চুক্তি দেয়ার ক্ষেত্রে কন্ট্রাক্টস কমিটি শুধু ব্যক্তিগত পারফরম্যান্স দেখে না। একজনের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ব্যক্তিগত আচরণও বিবেচনায় নেয়া হয়।’

সেখানে আরও বলা হয়, ‘দুর্ভাগ্যবশত রাজা সব শর্ত পূরণ করেননি। তাই কমিটি তার চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *