June 21, 2026

তারা পরাজয় নিশ্চিত জেনে সরে যাওয়ার পাঁয়তারা করছে

৭৭৭

বিজয়ের মাসে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে ভোটকেন্দ্র পাহারা দেবে। বিএনপি যেন ভোট বানচাল করতে না পারে সেজন্য আমরাও ভোটকেন্দ্র পাহারা দেব।

শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের অফিসে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির ফোন আলাপের বিষয়ে তিনি বলেন, তারা পরাজয় নিশ্চিত জেনে সরে যাওয়ার পাঁয়তারা করছে। তারা ২০-৩০টি আসনের বেশি পাবে না।

তিনি আরও বলেন, কালো মেঘ কেটে গেছে। এখন আর শঙ্কা বলতে কোনো শব্দ নেই। সবদিকে নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। জনগণ যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরাও ভোট কেন্দ্র পাহারা দেব।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, মাহমুদুর রহমান ও জেলা যুবলীগের ইমন ভট্ট উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *