June 20, 2026

ধর্ষণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার

56

দুইদিন আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর মানিকগঞ্জের সাটুরিয়া থানার সেই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দুই পুলিশ কর্মকর্তাকে দুপুরে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

এরা হলেন- এসআই সেকেন্দার হোসেন ও এএসআই মাজহারুল ইসলাম। এর আগে ওই দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

সোমবার রাতে নির্যাতনের শিকার তরুণী সাটুরিয়া থানায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। এরপর তাদের গ্রেফতার দেখানো হয়। রাতেই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে মানিকগঞ্জ সদর থানায়।

ওই তরুণীর অভিযোগ, এক খালার সঙ্গে পাওনা টাকা চাইতে গেলে সাটুরিয়া থানার এসআই সেকেন্দার হোসেন ও এএসআই মাজহারুল ইসলাম ডাকবাংলোর একটি রুমে দুইদিন আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময় জোর করে তরুণীকে ইয়াবা সেবন করান দুই পুলিশ কর্মকর্তা। গত শুক্রবার তাদের ডাকবাংলো থেকে বের করে দেয়ার পর ঘটনা জানাজানি হয়। এরপর শনিবার রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

রোববার ওই তরুণী মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলে তিনি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

এর আগে সোমবার দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ বলে তাদের কোনো ছাড় দেয়া হবে না।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *