September 17, 2026

ইয়াবা সহ মা-ছেলে আটক

৫৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে ১৪৬৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী মর্জিনা খাতুন (৪০) ও তার ছেলে মো. আনোয়ার হুসাইন (২৪)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন বলেন, বাগজানা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৪৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, এই দুইজন দীর্ঘদিন ধরেই বিভিন্ন উপায়ে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলাবাহিনী তাদের খুঁজছিল। অবশেষে বৃহস্পতিবার তাদের আটক করা হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *