June 20, 2026

চট্টগ্রাম বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টা

biman

চট্টগ্রামে অস্ত্রধারীর হাতে জিম্মি থাকা বিমানের যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার বিকালে ঢাকা থেকে দুবাইয়ের পথে রওনা হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর এটি এক অস্ত্রধারীর কবলে পড়ে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে। পাইলটও নেমে গেছে।”

তিনি বলেন, “এটা নিশ্চিত যে একজন সন্দেহভাজন বিমনটির ভেতরে এখনও অবস্থান করছে।
প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে।”

শাহ আমানতে বিমানের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে, এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।”

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *