June 20, 2026

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন ধর্ষককে গ্রেফতার

১

ঝিনাইদহের কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন ধর্ষককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়। এদিকে সোমবার সকালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও এজাহার সুত্রে জানায়, কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের তোয়াক্কেল হোসেনের মেয়ের সাথে পৌর সভার চাঁপালী গ্রামের শাহিনুর রহমানের ছেলে আশিকুর রহমান আসিফের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে আশিকুর তার দুই বন্ধুর সহায়তায় ওই যুবতীকে কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের একটি মেহগুনি বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় রবিবার(১৭ মার্চ) সকালে ধর্ষিতার মা শেফালী বেগম বাদি হয়ে চাপালী গ্রামের আশিকুর রহমান আসিফ (১৮), একই গ্রামের শেখ কামরুল ইসলামের ছেলে রিয়ন (২০) ও গোলাম রসুলের ছেলে আলামিন হোসেন (১৮)সহ তিন জনকে আসামি করে কালীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ ধর্ষক আশিকুর রহমান আসিফ ও ধর্ষণে সহায়তা করার অভিযোগে রিয়ন ও আলামিনকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার মা শেফালী বেগম বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা করে। মামলার পর রবিবার রাতে পুলিশ তিন কিশোরকে গ্রেফতার করেছে।

সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। এছাড়া ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *