June 20, 2026

ছিনতাইকালে এক পুলিশ কনস্টেবল আটক

পুলিশ

দিনবদল নিউজ ডেক্স: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় আট লাখ টাকা ছিনতাইকালে জেলার পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মুহিদুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, জেলার কালাই উপজেলার পুনট বাজারের মুরগী ব্যবসায়ী খালেক ও তার কর্মচারী জয়পুরহাট শহরের ইসলামী ব্যাংক থেকে আট লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন।
ব্যাংক এলাকা থেকে পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মোটরসাইকেলযোগে পিছু নিয়ে বটতলী ব্রিজ এলাকায় ওই ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ওই পুলিশ কনস্টেবল মাদক মামলার ভয় দেখিয়ে আট লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ব্যবসায়ী ও তার কর্মচারীর চিৎকারে স্থানীয় জনতা মুহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *