June 19, 2026

ডিএমএস থেকে প্রিন্স রুবেলের নতুন গান

rtrtr

দেশের আলোচিত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে আসছে সঙ্গীতশিল্পী প্রিন্স রুবেলের নতুন গান। গানের শিরোনাম ‘যাইও না’। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

সঙ্গীতায়োজনে আছেন তরিক আল ইসলাম। সুনামগঞ্জের বিভিন্ন নয়নাভিরাম দৃশ্যে চিত্রায়ণ করে গানের ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। এতে মডেল হিসেবে আছেন জামশেদ শামীম ও আশফিয়া ওহি। রয়েছে প্রিন্স রুবেলের উপস্থিতিও।

নিজের নতুন গান প্রসঙ্গে এ সঙ্গীতশিল্পী বলেন- ‘গান গাওয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। সেই আমাকে আবার ইন্ডাস্ট্রিতে এনেছেন ধ্রুব দা। আমি তার কাছে কৃতজ্ঞ। আশা করছি ফোক ঘরনার এ গানটি সবার ভালো লাগবে।’

আজ ডিএমএসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘যাইও না’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *