September 15, 2026

চিত্রশিল্পী এসএম সুলতানকে নিয়ে শৈবালের স্বল্পদৈর্ঘ্য ছবি

87878

বিশ্বখ্যাত চিত্রশিল্পী এসএম সুলতানকে নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক মহিবুর রৌফ শৈবাল। ছবির নাম ‘নন্দনকানন’।

হাসনাত আবদুল হাইয়ের ‘তিনজন’ গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্যও তৈরি করেছেন পরিচালক। শিল্পী এসএম সুলতানের শিক্ষা-দর্শন, সর্বপ্রাণবাদী বিশ্বাস আশ্রিত চিত্রকর্ম এবং তার বর্ণিল জীবন নিয়ে এটি নির্মিত হচ্ছে। এরই মধ্যে ছবির প্রথম ভাগের শুটিং শেষ হয়েছে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুমন সরকার, আইনুন নাহার পুতুল, রেজা আরিফ, ফাহিম মালেক ইভান, তুহিন অবন্ত, ইউসুফ হাসান অর্ক, শ্যামা, শারমিন দীপ্তি প্রমুখ।

ছবি প্রসঙ্গে শৈবাল বলেন, ‘এ ছবির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ভারতবর্ষ তথা বিশ্ব চিত্রকলার ইতিহাস বরেণ্যচিত্রশিল্পী এসএম সুলতানের শিক্ষা-দর্শনকে তুলে ধরে চিরায়ত বাংলার লোক-ঐতিহ্য ও সমাজ বাস্তবতাকে উপস্থাপন করা হবে। মূলত সুলতানের শিল্পিত জীবনের নানা চড়াই-উতরাইকে চলচ্চিত্রের মধ্যে দিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি।’

নির্মাতার নিজস্ব অর্থায়নে ছবিটি নির্মিত হচ্ছে। আগামী বছর এটি দর্শকের সামনে আসবে বলে জানা গেছে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত এসএম সুলতান গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন মহিবুর রৌফ শৈবাল।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *