April 17, 2026

আজকের করোনা আপডেট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ৩৮০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

দেশে এখন পর্যন্ত নিশ্চিত করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫৮৬। এর মধ্যে ৫ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ৩ লাখ ৭ হাজার ১৪১ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকালের তুলনায় আজ দেশে নতুন রোগী, মৃত্যুর সংখ্যা ও শনাক্তের হার সবই কমেছে।

গতকাল ১ হাজার ৬৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ২১ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৬১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১০ দশমিক ৮১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের সবাই পুরুষ।

দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

দেশে প্রথম করোনা সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *