September 15, 2026

করোনায় মারা গেছেন ৩০ জন, শনাক্ত হয়েছেন ১১৮১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ১৮১ জন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ১১ হাজার ২৬১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।

অ্যান্টিজেন–ভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ১০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৩০ জন মারা গেছেন, তাঁদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে, বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *