September 11, 2026

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিটুপি কার্যক্রমের উদ্বোধন করবেন ১৪ জানুয়ারি

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেয়া ভাতা গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’ ও ‘বিকাশ’-এর সঙ্গে চুক্তি করেছে সমাজসেবা অধিদপ্তর। আগামী ১৪ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওইদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিটুপি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এবং ৪ জেলা থেকে কার্যক্রম সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন।

এর আগে গত ৩১ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাগুলো জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীর কাছে পাঠানোর জন্য ‘নগদ’ ও ‘বিকাশ’-এর সঙ্গে সমাজসেবা অধিদফতরের আনুষ্ঠানিক চুক্তি হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *