September 16, 2026

করোনার টিকার প্রথম ডোজ নিলেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে টিকার প্রথম ডোজ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ দফতরের ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাইস্কুলে তিনি এ টিকা নেন।

জাতিসংঘ প্রধান টুইটার বার্তায় বলেন, তনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ হয়েছেন। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য টিকা সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘ প্রধান লিখেছেন, ‘এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সকলে নিরাপদ।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *