September 13, 2026

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্ত ৫৪০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। এর আগের দিন (৫ মার্চ) মৃত্যু হয়েছিল ছয়জনের, ৪ মার্চ সাতজনের এবং ৩ মার্চ মৃত্যু হয়েছিল পাঁচজনের।

আজ শনিবার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৩১ হাজার ১১৩টি।এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জনে।এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ৯৬৬ জন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *