September 13, 2026

২৪ ঘন্টায় ভাঙল শনাক্তের রেকর্ড

বিশেষ প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬২৬ জন। শনাক্তের এ সংখ্যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

আজ বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের ২৩৭টি ল্যাবরেটরিতে ৩৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার দিক থেকেও এটি ছিল এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *