September 13, 2026

গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৪০১৪

ফাইল ফটো

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৭৮১ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৪৯টি ল্যাবরেটরিতে মোট ২৭ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৭ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪ হাজার ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ২৬৬ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *