April 22, 2026

২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো আরও ৬০ জনের প্রাণ

ফাইল ফটো

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে প্রাণ গেলো ৬০ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫১০ জনে।

একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৫২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ ৬০ হাজার ৫৮৪।

আজ শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৪৫২ জনের মধ্যে মিলেছে করোনা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ২৪৫ জন করোনা থেকে সেরে উঠেছেন। এনিয়ে দেশে সর্বমোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৮৪ হাজার ৬৭১ জন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *