April 24, 2026

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে

শেখ সাজ্জাদ সদয়:

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৫১৪ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ২৭ জনে। সোমবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ২৫ জন। আর নারী ১৩ জন। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৪৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৪৭ হাজার ৭৪২টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৯০ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৪ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৯৯ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *