April 25, 2026

ন্যায়বিচার পাবেন সাংবাদিক রোজিনা : ওবায়দুল কাদের

ফাইল ফটো

বিশেষ প্রতিনিধি:

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানি ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায়বিচার পাবেন।

সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কোনো অবিচার হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ‘ভুল বোঝাবুঝির’ সৃষ্টি না-ও হতে পারত বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৮ মে) সকালে রোজিনাকে আদালতে তুলে পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। অন্যদিকে জামিন চান তার আইনজীবী। আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *