September 17, 2026

আগামীকাল মাগুরা যাচ্ছেন প্রধানমন্ত্রী

PM12-md20170320175736

দিনবদল ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মাগুরা যাচ্ছেন। সেখানে তিনি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান জেলা স্টেডিয়ামসহ আরও কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন করে এই স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে।

১০ হাজার দর্শনার্থী একসঙ্গে এ স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন। এছাড়া স্টেডিয়ামের পাশে বিউটিফিকেশন প্রক্রিয়াধীন, যার ব্যয় হবে প্রায় ৮ কোটি টাকা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের নামে মাগুরায় একটি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্টেডিয়াম উদ্বোধন করবেন। একই সঙ্গে সেখানে একটি জনসভা করবেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *