September 10, 2026

ছয়দিনে বাহুবলীর আয় ৭৯২ কোটি রুপি

fa_290252

অনলাইন ডেস্ক :একের পর এক রেকর্ড গড়েই চলেছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ বা ‘বাহুবলী ২’।

দক্ষিণের পরিচালক এস এস রাজমৌলির এই ছবি গত শুক্রবার মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ৭৯২ কোটি রুপির ব্যবসা করেছে।

বক্সঅফিসইন্ডিয়ার বরাত দিয়ে বলিউডের সব রেকর্ড ভেঙে দেওয়া বাহুবলীর এখবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মুক্তির ছয়দিনে সিনেমাটির হিন্দি ভার্সনে আয় হয়েছে ৩৭৫ কোটি রুপি। এর আগে মুক্তির মাত্র দুই দিনেই সিনেমাটি আয় করে ২০০ কোটি রুপি।

গত সোমবার পর্যন্ত দেশে ও বিদেশে মুক্তি পাওয়া ছবিটি থেকে আয় হয় ৫০৬ কোটি রুপি। এর মধ্য ভারতে ৩৮৫ কোটি এবং বিদেশে ১২১ কোটি রুপি।

যুক্তরাষ্ট্র, কানাডা, উপসাগরীয় দেশ এবং অস্ট্রেলিয়াতেও চমক দিয়ে চলেছে বাহুলবলী ২। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ‘বাহুবলী ২’ এখনও পর্যন্ত ব্যবসা করেছে ৫০.৭২ কোটি রূপি।

সুলতান, এয়ারলিফ্ট, রুস্তম, দঙ্গল ছবি যা পারেনি, সেটাই করে দেখিয়ে দিলো ‘বাহুবলী ২’। শুধু ভারতে নয়, দূর যুক্তরাষ্ট্রেও ছবিটি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে।

গত শুক্রবার ছবিটি মুক্তির আগেই অনলাইনে সব টিকিট শেষ হয়ে যায়। মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *