June 22, 2026

খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন

khalada

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজারের উখিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার সকাল সাড়ে ১০টা ৪৫ মিনিটে গুলশানের বাসবভন থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন তিনি।

তার গাড়ি বহরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন। প্রশাসন ও চেয়ারপারসনের নিরপত্তাকর্মীদের পাশাপাশি পুরো সফরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরের সার্বিক নিরাপত্তা দেবে।

দীর্ঘদিন পর ঢাকার বাইরে ৪ দিনের সফরে যাচ্ছেন খালেদা জিয়া। ৩১ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ইতিমধ্যে ঢাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও মো. শাজাহান ফেনী গেছেন। তারা খালেদা জিয়ার সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে নানা নির্দেশনা দিচ্ছেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানান, সড়কপথে সকাল ১০টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা থেকে রওনা দেন।

ফেনীতে যাত্রাবিরতি ও চট্টগ্রামে রাত্রিযাপন করে পরদিন কক্সবাজার যাবেন। ৩০ অক্টোবর কক্সবাজারের বালুখালি-১ ও ২, ময়নাগুনা হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। চট্টগ্রামে এসে রাত্রিযাপন করে ৩১ অক্টোবর ঢাকার উদ্দেশে রওনা হবেন সাবেক এ প্রধানমন্ত্রী।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *