June 19, 2026

বিনামূল্যে ১০টি বিষয়ের ওপর প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ইশিখন

Frilance20170630161222

অনলাইনে বিনামূল্যে ১০টি বিষয়ের ওপর প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ইশিখন। সারাদেশে প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি। তিন ও পাঁচ মাসব্যাপী তাদের কোর্সে দেশের যে কোনো প্রান্ত থেকে তরুণরা অংশগ্রহণ করতে পারবে। এ প্রশিক্ষণ পাবে ঘরে বসেই।

গত দুই বছর ধরে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এবারে দুই হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ইশিখন। দক্ষ ফ্রিল্যান্সার ও প্রশিক্ষকেরা অনলাইন কোর্স পরিচালনা করবেন।

জানা গেছে, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে সর্বমোট ২ হাজার জন সুযোগ পাবেন। আগামী ১০দিন পর্যন্ত প্রশিক্ষণের জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৮৫৩ জন আবেদন করেছেন প্রশিক্ষণটির জন্য।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৬ সালে বিনামূল্যের এই কোর্সের আওতায় ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি বিষয়ক ১৫ হাজার টাকার অধিক খরচের কয়েকটি কোর্সে এক হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ নেন। এবারে প্রশিক্ষণের মান আরও উন্নত করা হয়েছে। প্রতি বছরের মতো এ বছরেও নিবন্ধন ফি ৩৫০ টাকা লাগবে।

এবারে প্রশিক্ষণ শেষে সনদের পাশাপাশি বৃত্তি ও আয়ের সুযোগ করে দেবে ইশিখন। কোর্সে অংশ নিয়ে যারা ৮০ শতাংশের ওপরে নম্বর পাবেন তাদের ৫০ জনকে ১৫ হাজার টাকা বৃত্তি দেবে প্রতিষ্ঠানটি। আবেদন করতে ভিজিট: www.eshikhon.com/pro-offer।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *