June 20, 2026

অন্বেষার চাঁদ হাসে

image-70704-1

ভারতের সংগীতশিল্পী অন্বেষা দত্ত গুপ্তা। বাংলাদেশেও বেশ জনপ্রিয় তার গান। তাই দুই দেশেই গান নিয়ে ব্যস্ত রয়েছে তিনি। বাংলাদেশের একটি গানে কণ্ঠ দিলেন এ শিল্পী। গানটির শিরোনাম ‘চাঁদ হাসে’। তোফায়েল হোসেন তপনের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুনতাষির তুষার।

বাংলাদেশ ও কলকাতার যৌথ একটি প্রজেক্টে গানটি থাকবে বলে জানান সংগীত পরিচালক তুষার। এই প্রজেক্টে আরও থাকছেন শ্রিকান্ত আচার্য, বাংলাদেশ থেকে প্রিয়াংকা গোপ ও প্রিয়।

প্রজেক্টটি নিয়ে সংগীত পরিচালক তুষার বলেন, এটি আমাদের একটি সপ্নের প্রজেক্ট। অনেক যত্ন নিয়ে আমি গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছি। দু’দেশের শিল্পীদের নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে। এরই মধ্যে গানগুলোর কাজ শেষ হয়েছে। খুব শিগগির দু’বাংলাতেই গানগুলো প্রকাশ করব’

অন্বেষা বলেন, গানগুলো অনেক ভালো হয়েছে। কথার সঙ্গে মিল রেখে দারুণ সুর ও মিউজিক করা হয়েছে। আসা গানগুলো দর্শকদের ভালো লাগবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *