June 19, 2026

আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শপিং মল বন্ধ রাখা হবে

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান এর আওতায় পড়বে না। আজ রোববার সন্ধ্যায় দোকান মালিক সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূইয়া ও সিনিয়র সহসভাপতি তৌফিক এহেসান এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে মার্কেট ক্রেতাশূন্য হয়ে পড়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *