April 18, 2026

আজকের করোনা আপডেট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও এক হাজার ৫৪৪ জন। এ সময়ে মারা গেছেন ২৬ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল। মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৩৯ জনের এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯১ জনের নমুনা। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। টানা ১২ দিন পর পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ শতাংশের ওপরে উঠলো। এর আগে ৭ সেপ্টেম্বর রোগী শনাক্তের হার এর চেয়ে বেশি, ১৪ দশমিক ২৯ শতাংশ ছিল।

আগের দিনের তুলনায় গতকাল পরীক্ষা কম হয়েছে। এতে নতুন রোগী শনাক্তের সংখ্যাও সামান্য কমেছে। কিন্তু বেড়েছে রোগী শনাক্তের হার। গতকাল রোগী শনাক্তের হার ছিল ১১ দশমিক ৯০ শতাংশ।

দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের তথ্য জানানো হয় গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় অর্থাৎ গত ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন সরকার।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *