September 15, 2026

আজকের করোনা আপডেট

গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৪২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে করোনায় মারা গেছেন ২৭ জন।

এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭০ হাজার ১৩২। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৫। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন।

আজ সোমবার দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় অর্থাৎ গত ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *