September 18, 2026

আজকের করোনা আপডেট

গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৮২৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪১ জন। সব মিলে দেশে ৩ লাখ ৩১ হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হলো। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৫৯৩ জন করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন।

আজ বুধবার এসব তথ্য জানানো হয় দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১২ জন নারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৯৯৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৩টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি নমুনা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *