এবারের বইমেলায় মোশতাক আহমেদের বই বিক্রির রেকর্ড




এস কে দেব: বাংলা ভাষার অন্যতম কথা সাহিত্যিক ও নন্দিত লেখক মোশতাক আহমেদ। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার-২০১৭ গ্রহণ করেছেন, পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু একাডেমি সাহিত্য পুরষ্কারও । সাহিত্যের বৈজ্ঞানিক কল্পকাহিনী শাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।
শিশু-কিশোরদের মাঝে ব্যাপক জনপ্রিয় লেখক মোশতাক আহমেদ। এবছর যেন সব বাধা অতিক্রম করে জনপ্রিয়তার শীর্ষে তার প্রকাশিত বইগুলো। তার লেখা প্যারাসাইকোলজি বই ‘ছায়াস্বর্গ’ রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে, এমনটাই জানালেন প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেন। এবারের বইমেলায় ইতিহাসে সবার্ধিক বই বিক্রি হয়েছে জানালেন প্রকাশনা সংস্থার প্রকাশক। আর এর ৮০ শতাংশই মোশতাক আহমেদের ‘ছায়াস্বর্গ’।
শৈশব থেকেই মোশতাক আহমেদ প্রতিশ্রুতিশীল লেখক। মানুষের সফল রূপান্তর আর যান্ত্রিক সভ্যতার বিচিত্র বিবর্তনকে অগ্রাহ্য করে তারুণ্যের লেখক মোশতাক আহমেদ মেধা বিকাশে পরিচ্ছন্ন ভূমিকা পালন করছেন। কর্মজীবনে তিনি একজন পুলিশ কর্মকর্তা, যদিও সে পেশায় সময় একেবারেই নেই তারপরেও তিনি জনগনের সেবা দিয়েও বাড়তি সময়ে বই লিখে যাচ্ছেন অবিরত। প্রতিনিয়ত ব্যস্ততার মাঝে জীবনের সময়গুলোকে গভীর অনুভবের সঙ্গী করে নিয়েছেন মোশতাক আহমেদ। পাঠক, শুভানুধ্যায়ীদের ভালোবাসা, চিন্তাচেতনায় নিজের লেখনীতে সমৃদ্ধি এনেছেন মোশতাক আহমেদ। মানবিক মূল্যবোধের গভীরে অনুপ্রেরণার কথাসাহিত্যিক মোশতাক আহমেদের লেখার ভাষা চিত্রকল্পময়।
মেলায় আসা এক ক্রেতা বলেন, মেলায় সব বইয়ের কেনাকাটার সাথে জনপ্রিয় লেখক মোশতাক আহমেদের বইও থাকে। মেলায় আসা আরও বেশ ক’জন পাঠকের সঙ্গে কথা বলে শোনা গেল একই রকম কথা।
মোশতাক আহমেদের রচিত নিরাপত্তা হ্যান্ডবুকটি অত্যন্ত প্রয়োজনীয় ও বহু তথ্য সংবলিত। বইটি পড়লে আপনি জানতে পারবেন নিরাপত্তার জন্য কোন সময় আপনার কি করণীয়? আপনি আপনার ও পরিবারের জন্য বইটি সংগ্রহ করতে পারেন। এ বইটি পড়লে যা যা পারবেন :


নিরাপত্তা নিশ্চিতকরণে অনুসরণীয়, আবাসিক বাসার নিরাপত্তা, আবাসিক এলাকার নিরাপত্তা, ভাড়াটিয়ার বিষয়ে লক্ষনীয়, বাসা ভাড়া নেয়ার ক্ষেত্রে লক্ষনীয়, বাসায় গৃহকমীর ক্ষেত্রে লক্ষনীয়, ছুটিতে বাড়ি গেলে বাসা বাড়ির নিরাপত্তা, রাতে চলাচলের সময় সতর্কতা, দুরপথের যাত্রায় নিরাপত্তা, নিজ গাড়ীতে দীর্ঘ ভ্রমণে সতর্কতা, জলযানে নিরাপত্তা, বিমানে চলাচলের সময় লক্ষনীয়, হোটেলে নিরাপত্তা, বাইরে খাবার গ্রহণের সতর্কতা, ইভ টিভিং প্রতিরোধ, মাকেটের নিরাপত্তা, পেট্রল পাম্পের নিরাপত্তা, সোনার দোকানের নিরাপত্তা, স্বণালংকারের নিরাপত্তা, নগদ অথ বহনে লক্ষনীয়, মোবাইল ফোনের বিষয়ে লক্ষনীয়, গাড়ি ক্রয়ের সময় সতর্কতা, গাড়ী দুর্ঘটনা রোধে করণীয়, গাড়ির নিরাপত্তা, ওষুধ সেবনে সতর্কতা, পবিত্র রমজান মাসে নিরাপত্তা, ট্রাফিক সচেতনতা, রাস্তা পারাপারের সময় লক্ষনীয়, আত্মহত্যা করলে করণীয়, কেউ হারিয়ে গেলে করণীয়, প্রতারক চক্র, প্রচলিত কিছু অপরাধের শাস্তি।
