June 21, 2026

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আগামীকাল সিলেট যাচ্ছেন

032

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আগামীকাল সোমবার সিলেট যাচ্ছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেট পৌঁছবেন বলে জানান সিলেট মহানগর বিএনপির সভাপতি মোহাম্মাদ নাসিম হোসাইন।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে সিলেট যাওয়ার কথা রয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ঐক্যফ্রন্টের নেতারা সিলেট এসে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সংঘাতে নিহত সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের বাড়িতে যাবেন। এরপর ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন ঐক্যফ্রন্টের নেতারা।

৮ জানুয়ারি বিকেলে রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে জাতীয় সংলাপসহ তিন কর্মসূচির সিদ্ধান্ত নেন ঐক্যফ্রন্ট নেতারা। এরই অংশ হিসেবে ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শনে সিলেটে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *