April 17, 2026

করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী সুস্থ আছেন

ফাইল ফটো

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গতকাল শুক্রবার রাত থেকে তিনি রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকেরা জানান, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। আজ শনিবার তথ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত সপ্তাহে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনাভাইরাসে সংক্রমিত হন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *