September 13, 2026

করোনায় আজও শনাক্ত ৫ হাজারের ওপরে

ফাইল ফটো

বিশেষ প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্তে ২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৪২ জন। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জন।

আজ মঙ্গলবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের ২২৪টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ ও ২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৬ লাখ ৪৩ হাজার ৬৪৫টি।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ১৬২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৪০ হাজার ১৮০ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক ১৫ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *