April 26, 2026

করোনায় প্রাণ গেল আরও ২৫ জনের

ফাইল ফটো

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে।

আজ ২৪ মে সোমবার, স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৮৬টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৩৩৫টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ৩৮ হাজার ২৯৫টি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৩৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *