September 13, 2026

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৯৪

ফাইল ফটো

বিশেষ প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮১ জনে।

একই সময়ে দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশের ২৫৫টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৯১৫ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৯৭ হাজার ২১৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *