April 17, 2026

করোনা কেড়ে নিলো আরও ৬৫ জনের প্রাণ

ফাইল ফটো

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৬৪৪ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৭৩৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৬৩ হাজার ৬৮২ জন।

আজ সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২০টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৪৫২টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮.৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৮৩৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৯১ হাজার ১৬২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *