September 14, 2026

জনগণের হৃদয় থেকে সরানো যাবে না আমাকে: কাদের মির্জা

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, যত ষড়যন্ত্র, চক্রান্ত আপনারা করেন জনগণের হৃদয় থেকে আমাকে কখনো সরাতে পারবেন না।

আজ রোববার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক ওয়ালে ভিডিও বার্তায় মেয়র কাদের মির্জা এ কথা বলেন।

আলা উদ্দিন হত্যার ঘটনায় আদালতে মামলা দায়েরকে ষড়যন্ত্র উল্লেখ করে মামলায় তার ছেলে তাশিককে আসামি করার বিষয়ে কাদের মির্জা ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিও বার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছেলেটা ঢাকায় আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ে। তার পরীক্ষা চলছে, সে ঢাকায়। তাকেও এ মামলায় আসামি করা হয়েছে। আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকেও জানিয়েছি। নেত্রী বিষয়টা দেখবেন বলেছেন। কিন্তু আজ তাকেও আসামি করা হয়েছে।’

কাদের মির্জা বলেন, ‘তুমি গোলাপ ভরা ফুলদানি ভেঙে ফেলতে পার, কিন্তু বাতাস থেকে কখনো গোলাপের গন্ধ মুছে ফেলতে পারবে না।’

এর আগে রোববার (১৪ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জের শ্রমিক লীগ কর্মী আলা উদ্দিন হত্যার ঘটনায় তার ছোট ভাই এমদাদ হোসেন বাদী হয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাদের মির্জাসহ ১৬৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *