June 19, 2026

জন্মদিনে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা বার্তা এড়িয়ে গেলেন সোনম!

Sonom20170615091720

সম্প্রতি জন্মদিন পালন করেছেন বলিউডের ফ্যাশনিস্টা সোনম কাপুর। বলিউড থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের মানুষজন শুভেচ্ছায় ভাসিয়েছেন তাকে। এসএম কিংবা টুইট করে সোনমকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তারা।

আর তাতে সাড়া দিয়ে এসএমএস কিংবা শুভেচ্ছা বার্তার উত্তরও দিয়েছেন তিনি। কিন্তু বিপত্তিটা বেঁধেছে অন্য জায়গায়! বিগ বি খ্যাত বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের এসএমএসেরই উত্তর দেননি সোনম!

জন্মদিনে সব শুভাকাঙ্ক্ষীর এসএমএসের উত্তর দিলেও ভুল করে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা বার্তার কোনো সাড়া দেননি ‘খুব সুরত’ অভিনেত্রী।

কিন্তু বিগ বি’ও কম যান না। জন্মদিনের পরের দিন সুনীল শেঠির জন্মদিনে টুইট করেন সোনম। আর এ সুযোগ মিস করলেন না বলিউড শাহেনশাহ।

ঠিকই সোনমকে স্মরণ করিয়ে দিলেন তার এসএমএসের উত্তর না দেয়ার কথা।

নিজ স্টাইলেই টুইট করে সোনমকে খোঁচা দিলেন বিগ বি! তবে এ এসএমএস দেখেই তাৎক্ষণিক সাড়া দেন সোনম। তিনি বলেন, বিগ বি’র কোনো এসএমএস তিনি পাননি।

তবে জুনিয়র বচ্চন থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার কথা ঠিকই বলেছেন সোনম কাপুর।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *