April 18, 2026

জেনে নিন আজকের করোনা আপডেট

করোনা আপডেট প্রতিনিধি:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। একই সময়ে মারা গেছেন ৩৯ জন। এ সময় শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন।

এসব তথ্য জানানো হয় আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬৮ জনের করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। গতকাল মারা যান ৪১ জন।

এ নিয়ে দেশে ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৮৬১ জন।২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১২ জন।

বিজ্ঞপ্তি তথ্যনুসারে, দেশে ৯১টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগেরসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৩টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি নমুনা।

গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত ব্যক্তির ঘোষণা আসে এবং ১৮ই মার্চ দেশে প্রথম করোনায় মারা যাওয়া ব্যক্তির খবর আসে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *