September 18, 2026

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণ

ধর্ষন

ঝিনাইদহের কালীগঞ্জে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) গণধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

গত ৬ ফেব্র্রুয়ারি রাতে কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটলেও শনিবার দুপুরে অভিযুক্তদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম পাটয়ারী, বানুড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাঈদ হোসন, নুর আলীর ছেলে রাকিব হোসেন এবং লাল চানের ছেলে আশিক।

ভুক্তভোগীদের প্রতিবেশী সবুরা বেগম ও কল্পনা রাণী জানান, ওই রাতে তারা ধর্ষণের শিকার ওই কিশোরীদের বাড়িতে টেলিভিশন দেখছিলেন। তখন মেয়েটি বারান্দায় বসে খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। ঘণ্টাখানেক পর বাড়ির পাশের একটি বাগানে বিবস্ত্র অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে বাড়িতে আনে স্বজনরা।

ওই কিশোরীর বাবা জানান, ঘটনার পর থেকেই ধর্ষণকারীরা তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল কাউকে না বলার জন্য। শুক্রবার রাতেও সাঈদ নামের ছেলেটি তাকে ফোন করে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কালীগঞ্জ থানা পুলিশকে জানান। পুলিশ শনিবার দুপুরে অভিযুক্ত ৪ জনকে আটক করে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *