April 18, 2026

দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯

মোট আক্রান্ত ১১৭, মোট মৃত্যু ১৩

বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত এবং চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ও মৃত্যুসহ বাংলাদেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১১৭ জন এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি হয়েছে ১৩ জন।
এর আগে গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত রবিবার সর্বোচ্চ সংখ্যক ১৮ জন আক্রান্ত হয়েছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *