June 19, 2026

নার্স নিয়োগে অনিয়ম পায়নি তদন্ত কমিটি: বিএসএমএমইউ ভিসি

1496668484

নার্স নিয়োগ নিয়ে বর্তমান প্রশাসনের ওপর কলঙ্কের ছাপ দেয়ার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু নার্স নিয়োগের বিষয়ে সিন্ডিকেটের মাধ্যমে গঠিত অনুসন্ধান কমিটি কোনো অনিয়ম খুঁজে পায়নি। এ থেকে প্রমাণিত হয় বর্তমান প্রশাসন কোনো ধরনের অন্যায় ও অনিয়মকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া নার্সদের সঙ্গে মতবিনিময়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান এ কথা বলেন।

কামরুল হাসান খান বলেন, ‘নার্সিং একটি সম্মানিত ও মহত্ পেশা। নার্সদের বুকের ভেতরে যত কষ্ট থাকুক, হাসি মুখে রোগীদের সেবা দিতে হবে। নিজ হাতে ওষুধ খাওয়াতে হবে এবং রোগীরা কেমন আছেন, সে বিষয়ে খোঁজ-খবর নিতে হবে।’

উপাচার্য কামরুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উন্নত নার্সিং সেবাসহ উন্নত চিকিত্সাসেবার ওপরে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ বজায় রাখা, কারও সঙ্গে খারাপ ব্যবহার না করাসহ চেইন অব কমান্ড মেনে চলে সম্মিলিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *