প্রকাশিত সংবাদে যুবলীগের তীব্র প্রতিবাদ
গত ২৩ ফেব্রুয়ারী ২০২০ইং তারিখের নরসিংদী জেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে বিভিন্ন অন লাইন সংবাদ মাধ্যমে যুব মহিলা লীগ না লিখে যুবলীগ নেত্রী লেখায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যন শেখ ফজলে শামস্ পরশ, ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
যুগান্তর অনলাইন সংস্করণে প্রতিদিন আড়াই লাখ টাকা মদের বিল দেন যুবলীগ নেত্রী পাপিয়া, বাংলা নিউজ ২৪ ডটকম-যুবলীগ নেত্রী পাপিয়ার বাসায় মিললো অস্ত্র-মদ-বিপুল টাকা, সময়ের কণ্ঠস্বর-যুবলীগ নেত্রী পাপিয়া প্রতিদিন বিলই দিতেন আড়াই লাখ টাকা ও ঢাকা নিউজে-যুবলীগ নেত্রী পাপিয়ার আরও অন্ধকার জগতের সন্ধান মর্মে সংবাদ প্রকাশ করেছেন। যা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে নরসিংদী জেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে যুবলীগ নেত্রী হিসেবে আখ্যায়িত করায় যুবলীগ চেয়ারম্যান/সাধারণ সম্পাদক তীব্র প্রতিবাদ এবং সংশ্লিষ্ট অনলাইন পত্রিকা সমূহের সংবাদের ভুল সংশোধন করে প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ জানান।
