June 20, 2026

বছরের শুরুতেই জীবনের শ্রেষ্ঠ উপহার পেলেন সুনিধি চৌহান

nice

বছরের শুরুতেই জীবনের শ্রেষ্ঠ উপহার পেলেন ভারতীয় সংগীতশিল্পী সুনিধি চৌহান।

নতুন বছরের প্রথম দিনে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মুম্বাইয়ের সূর্য হসপিটালে শিশুপুত্রের জন্ম দেন সুনিধি।

তার চিকিৎসা করছেন রঞ্জনা ধানু নামে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনি জানান, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। শিশুটির জন্ম হয়েছে ১ জানুয়ারি বিকাল ৫টা ২০ মিনিটে।

বলিউডের প্রথমসারির এই সংগীতশিল্পীর সন্তান হওয়ার খবরে খুশি তার ভক্তকুল।

বলিউডে সুনিধি একের পর এক হিট গান উপহার দিয়েছেন তার ভক্তদের। ‘রুকি রুকি’, ‘ক্রেজি কিয়া রে’, ‘চান্স পে ডান্স’, ‘কমলি’, ‘ম্যায় বনি তেরি রাধা’সহ অসংখ্য প্লেব্যাক গেয়েছেন সুনিধি। সুরকার হিতেশ সোনিককে ২০১২ সালে বিয়ে করেন সুনিধি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *