June 21, 2026

বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই : শামীম

shamim

বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

তিনি বলেন, গত ২৮ বছরে বিভিন্ন সরকার যে উন্নয়ন করতে পারেনি, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আট বছরে সে উন্নয়ন করেছে । নিজ কর্মদক্ষতা, মেধা, যোগ্যতা ও সততা দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলাদেশের উন্নয়নে তার বিকল্প নেই।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে একমত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই আজ দেশ এগিয়ে যাচ্ছে । এ উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নাই ।

শামীম বলেন, এজন্য আওয়ামী ও স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একাদশ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে । উন্নয়নের ধারাবাহিতা রাখতে হলে সরকারের ধারাবাহিতা প্রয়োজন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় । অন্যরা ক্ষমতায় আসলে দেশের অর্থনীতি ধব্বংস হয় । দেশ পিছিয়ে যায় । কাজেই আওয়ামী লীগ মানেই উন্নয়নl শেখ হাসিনা উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির প্রতীক । শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই দেশ এগিয়ে যাবে ।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, সদস্য সংগ্রহ অভিযান জোরদার করতে হবে । সামনে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে, আওয়ামী ঘরানার তরুণরা যেন বাদ না পড়েন এবং যারা প্রবীণ ভোটার আছেন তারাও যেন পুনরায় ভোটার হতে পারেন -এ ব্যাপারে দলের নেতাকর্মীদের কাজ করতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে হাতিয়ার সাবেক এমপি অধ্যাপক ওলিউল্লাহ, কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, চাপাইয়ের নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, পৌর মেয়র ও নাচোল পৌর আওয়ামী সভাপতি আবদুর রশিদ, প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *