June 21, 2026

বিএনপির এই ধরণের কার্যকলাপ প্রমাণ করে বিএনপি একটি সন্ত্রাসী দল

43

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনকালে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার চেষ্টা করে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালালেই বিএনপির গা জ্বালা করে, তাদের পক্ষে সাফাই গায়।

শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, বিএনপির এই ধরণের কার্যকলাপ প্রমাণ করে বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডের নামে যদি সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করতে চায় সেটা সরকার বরদাস্ত করবে না বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *