বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক




রবিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠক করেছেন। দলের গুলশান কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তারা পরিস্থিতি ও করনীয় নিয়ে আলোচনা করেন।
সভায় সিদ্ধান্ত হয়, আজ সোমবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ডাকা সমাবেশের অনুমতি না পাওয়ায় তাদের সিদ্ধান্ত জানাতে আজ সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
