June 21, 2026

বিজয়ী সিলেটে জন্মগ্রহণকারী রুশনারা

69145_Rushnara

বৃটেনে পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণকারী লেবার দলের প্রার্থী রুশনারা আলী। লন্ডনের ইভনিং স্ট্যান্ডার্ড এ খবর দিলেও কত ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন সে হিসাব জানাতে পারে নি তারা।

রুশনারা লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে নির্বাচন করেন। উল্লেখ্য, রুশনারার জন্ম ১৯৭৫ সালের ১৪ই মার্চ সিলেটের বিশ্বনাথে।

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি চলে যান লন্ডনে। তখন তার বয়স মাত্র ৭ বছর। লন্ডনে গিয়ে তারা বসতি স্থাপন করেন পূর্ব লন্ডনে। সেখানে মালবেরি স্কুল ফর গার্লস এবং পরে টাওয়ার হ্যামলেটস কলেজে পড়াশোনা করেন। রুশনারা বেড়ে উঠেছেন টাওয়ার হ্যামলেটে।

সেখানে তার পিতা নিতান্তই একজন শ্রমিক হিসেবে কাজ করেন। তার পরিবারের প্রথম সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রুশনারা। সেন্ট জোনস কলেজ, অক্সফোর্ডে তিনি পড়াশোনা করেছেন দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *